সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে


মাহাবুব আলম রাণীশংকৈল( ঠাকুরগাও) প্রতিনিধ:


ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের সদ্য ঘোষিত কমিটিকে ” পকেট কমিটি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ‘ পদবঞ্চিতরা’। সভার আগে তারা সমর্থক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিদের নিয়েপুলিশের বাধা উপেক্ষা করে শহরের রাস্তায় ব্যানার,ফেস্টুন নিয়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ সময় তারা ” অবৈধ পকেট কমিটি মানিনা,মানবোনা” ” পকেট কমিটি বাতিল করতে হবে,নূতন কমিটি করতে হবে” ইত্যাদি স্লোগান দেয়।চৌরাস্তা মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন-সাবেক ছাত্রলীগ নেতা আইয়ুব আলি ও রুকুনুল ইসলাম ডলার, যুবলীগ নেতা রমজান আলি ও সসীম,সাবেক যুবলীগ নেতা বাবর আলি, সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার, সাবেক পৌর আ’লীগ নেতা রফিকুল ইসলাম, সাধন বসাক, সাবেক আ’লীগ নেতা আনিসুর রহমান বাকি, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের বিরুদ্ধে ক্ষমতার খাটিয়ে অনিয়ম করে পুরনো ও ত্যাগী আ’লীগ নেতাদের কমিটিতে না রাখার অভিযোগ তুলে ধরেন। এই সাথে তারা আগামি ৭২ ঘন্টার মধ্যে উক্ত কমিটি বাতিল করে নূতন কমিটি গঠন করার আলটিমেটাম দেন। এ ব্যাপারে আ’লীগ সভাপতি সইদুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,”… মূলত বিগত ইউনিয়ন ও পৌর নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বহিষ্কৃত হয়েছেন তারাইএ অযৌক্তিক দাবি করছেন। তাদের ব্যাপারে জেলা কমিটির নেতৃবৃন্দও অবহিত আছেন। জেলা কমিটিরচূড়ান্ত অনুমোদনেই এ কমিটি গঠিত হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com