শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন

মোঃ কামরুজ্জামান খাঁনপিকলু,চিতলমারী,প্রতিনিধি:

চিতলমারীতে তিন দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় কলাতলা ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে বড়বাড়িয়া ইউনিয়ন বিজয়ী হয়েছে।
বুধবার (০২ জুন) চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ লিটন আলী ও চিতলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) এ. এইচ. এম. কামরুজ্জামান খান বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান সর্দার মাসুদসহ প্রমুখ। 
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চিতলমারী ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিন ব্যাপী এ খেলায় উপজেলার ৭টি ইউনিয়নের অনুর্ধ ১৭ এর খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com