সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুললেন ৬ মেম্বর

চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুললেন ৬ মেম্বর


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলনের ৬ জন সদস্য (মেম্বর)। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে ওই চেয়ারম্যানের দুর্নীতির ফিরিস্তি বর্ণনা করেন তারা। এরআগে ৩০ মে চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ করেন  ৬ ইউপি সদস্য। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৬ সালের ৩১ মার্চ নির্বাচিত হয়ে ৪ সেপ্টেম্বর শপথ গ্রহন করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অংশগ্রহন করে। কিন্তু চেয়ারম্যান  আব্দুল মান্নান মুন্না তাদের কোন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রাখেননি। সমস্ত কাজ পোষ্য দালাল দিয়ে করানো হয়। তারা নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হলেই গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন চেয়ারম্যান। ইতিমধ্যে গোলাম মোস্তফা ও সবুর হোসেনকে কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়েছে। বর্তমানে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। লিখিত অভিযোগে আরও বলা হয় নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবধি তাদের কোন সম্মানিভাতা দেয়া হয়নি। চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না ইউনিয়নের জনগণকে জিম্মি করে শালিস বিচারের নামে অবৈধ অর্থ আদায় করেন। তার গোন্ডাবাহিনীদের দিয়ে জগহাটি বাওড় দখলসহ জমি দখলের মাধ্যমে চাঁদাবাজি করেন। সংবাদ সম্মেলনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সবুর ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দীন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের কাছে  দেয়া অভিযোগের কপি সাংবাদিকের মাঝে সরবরাহ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না বিগত অর্থ বছরে সরকারের বরাদ্দ টি আর, কাবিখা , এলজিএসপি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা , প্রতিবন্ধীভাতা, ভিজিডিভিজিএফসহ সকল প্রকল্প কার্যক্রমে ওই ৬ সদস্যকে রাখেননি। বিগত দিনে চেয়ার‌্যমানের নানা অনিয়ন ও দুর্নীতির বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোন প্রতিকার মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com