মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এ ৫ দিনব্যাপি ডেভেলপমেন্ট ডিজিটাল স্কিল ও অফিস ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ জুন বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান।
সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের, কোর্স পরিচালক আবু তালেব, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ) আফরিন খান ।
২৯ মে থেকে ২ জুন ৫ দিনব্যাপী কোর্সটিতে বার্ডের ৩০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্য বার্ড মহাপরিচালক মোঃ শাহজাহান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহনের প্রয়াসে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ ডিজিটাল স্কিল বিষয়ক সম্যক ধারনা লাভ করেছেন যা তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
Leave a Reply