রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার বলরামপুরে হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কুমিল্লার বলরামপুরে হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


কুমিল্লা ব্যুরো:


এদিকে কুমিল্লা সদরের বলরামপুরে ব্যবসায়ী মনিরের উপর হামলার প্রতিবাদে ও নির্মান সামগ্রী সরবরাহরে নামে পিচ্চি জালালের চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
২ জুন বুধবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ^রোড এলাকায় স্পাইডার রেষ্টুরেন্টের সামনে বলরামপুর, কাশিনাথপুর, জয়পুর ও দৌলতপুর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখনে ব্যাবসায়ী জহিরুল আলম খান রতন, মুশফকিুর রহমান মুকুল, আশকিুর রহমান শিমুল, জসিম মো. রতনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, শহরতলীর বলরামপুর,কাশনিাথপুর,জয়পুর ও দৌলতপুর এলাকায় কেউ নতুন বাড়ি নর্মিাণ করতে গেলে মহানগর যুবলীগরে নেতা জালাল দলীয় প্রভাব খাটিয়ে উচ্চ মূল্যে নির্মান সামগ্রী নিতে বাধ্য করেন। নির্মান সামগ্রী সরবরাহের নামে বিগত ৪/৫ বছর ধরে সে চাঁদাবাজি চালিয়ে আসছে।
পওে মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে ব্যাবসায়ী জহিরুল আলম খান রতন বলেন, ৩০ মে সকাল ১১ টায় জনৈক সফিকুর রহমানের বাড়ি নির্মাণ সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী পিচ্ছি জালাল জোর পূর্বক রড, সিমেন্ট দিতে গেলে মেসার্স মাসফি ট্রেডার্সের মালিক মনির হোসেন ও মামুন তাকে জিজ্ঞেস করলে সে ১০-১২জন সন্ত্রাসী নিয়ে হত্যার উদ্দেশ্যে সেনি নিয়ে মনিরকে কোপ দিয়ে গুরুতর যখম করে। মনির এবং মামুনের চিৎকার শুনিয়া এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে এবং মনিরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরবর্তীতে এলাকার লোকজন ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সন্ত্রাসী পিচ্ছি জালালের সন্ত্রাসী কার্যকলাপে আশে-পাশের ৬-৭টি গ্রামের লোকজন তার কাছে একেবারে জিম্মি হয়ে পড়েছে। তার বিরুদ্ধে এলাকার কোন লোকজন কথা বলতে সাহস পায় না। তার সন্ত্রাসী বাহিনী প্রায় সময় মোটর সাইকেল নিয়ে এলাকাতে মানুষকে ভয় প্রদর্শন করে এবং বাহিরের থেকে এসে যারা নতুন বাড়ি-ঘর করতে আসে তাদেরকে জোরপূর্বক রড, সিমেন্ট, ইট ইত্যাদি মালামাল পিচ্ছি সন্ত্রাসী জালাল থেকে বাজারের মূল্য থেকে উচ্চ দাম দিয়ে ক্রয় করতে বাধ্য করে এবং কেউ তার কাছ থেকে উচ্চ মূল্য দিয়ে মালামাল ক্রয় করতে সম্মত না হলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং প্রাণে মারার হুমকি দেয় ও মোটা অংকের টাকা দাবি করে। মনিরের উপরে হামলার দায়ে সন্ত্রাসী পিচ্ছি জালাল এবং তার সাথে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তারের দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com