সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালের হিজলায় বেড়িবাঁধ পুনঃনির্মাণের দাবিতে নদীর তীরে মানববন্ধন।

বরিশালের হিজলায় বেড়িবাঁধ পুনঃনির্মাণের দাবিতে নদীর তীরে মানববন্ধন।

মো: রহমাতুল্লাহ (পলাশ):

বরিশালের হিজলা উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঘোসেরচর নয়াভাঙ্গলী নদীর বেড়িবাঁধ , তীব্র স্রোত ও ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যায়। বর্ষা আসলেই এ অঞ্চলে শুরু হয় নদী ভাঙ্গনের তীব্রতা।  যার ফলে ওই গ্রামের প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ (২জুন) বুধবার  বিকাল ৪ টায় মানববন্ধন ও সমাবেশ করেছে, নদীর তীরে দাড়িয়ে গ্রামের প্রায় ৫ শতাধিক লোকজন ।

মানববন্ধনে বক্তব্য দেন, ৩ নং গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সোহেল।

এসময় বক্তারা জানান, ঘর পুড়লে ভিটা থাকে কিন্তু নদী ভাঙ্গলে কিছুই থাকেনা।  গ্রামের মানুষ গুলো সামান্য জোয়ারে পানিতে প্লাবিত হয় প্রতিনিয়ত । নদী ভাঙ্গানে আমাদের গ্রামটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে । আমরা বাচঁতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র কাছে আকুল আবেদন জানিয়ে, বেড়িবাঁধ টি রক্ষার জন্য ঘোসের থেকে সুইচগেট পর্যন্ত এক কিলোমিটার দ্রুত বেড়িবাঁধ পুনঃনির্মাণের দাবী করেন। এবং সাথে সাথে বরিশাল-৪ আসনের মাটি ও মানুষের নেতা পংকজ নাথ এমপির কাছে বীনিত আবেদন জানান, অনতিবিলম্বে বেড়িবাঁধ নির্মানের সু দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com