সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত

গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে বুধবার (২ জুন) দুপুর ১২টায় পৌরসভা হল রুমে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক সিবিএ নেতা আতাউর রহমান আতার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, পৌরসভা ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা, ব্র্যাক গৌরীপুর (স্বাস্থ্য) ম্যানেজার প্রত্যয় কুমার সরকার, এডরা বাংলাদেশ গৌরীপুর এর ট্রেইনার নাসরীন আক্তার, সূর্যের হাসি ক্লিনিক গৌরীপুর এর সোনিয়া বিলকিছ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, মহিলা কাউন্সিলর সালেহা আক্তার, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, এমরান মুন্সি, সাদেকুর রহমান, আরিফুল ইসলাম ভূইয়া।

পৌরসভার ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) উম্মে জহুরা জানান, পৌরসভার ০৯টি ওয়ার্ডে ২৪টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৩৬৮ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com