সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ’র প্রতিরোধে- কুমিল্লার দেবীদ্বারে বিট পুলিশিং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ’র প্রতিরোধে- কুমিল্লার দেবীদ্বারে বিট পুলিশিং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


“পুলিশ জনতা জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশি সেবাকে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষে বিট পুলিশিং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহার মন্ডল যুব ও সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে এই বিট পুলিশিং আইন শৃংখলা সভা বিহার মন্ডল বাজারে অনুষ্ঠিত হয়।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ছমিউদ্দিন, মোহনপুর ইউপি আওয়ামীলীগের উপদেষ্ঠা মোঃ শাহাদাত হোসেন মাস্টার, সিনিয়ার সহ সভাপতি মোঃ আব্দুল খালেক মাস্টার।
বিহার মন্ডল যুব ও সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মোঃ সাব্বির আনোয়ার সরকার এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুুর রহিম, এ এস আই মোঃ শামসুদ্দিন, অত্র সংগঠনের উপদেষ্ঠা সাইদুল আলম মিনাছ, সভাপতি ফারুক আহাম্মেদ খাঁন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন, বিহার মন্ডল যুব ও সমাজ কল্যাণ সংগঠনের সদস্য আঃ কাদের, মোজাম্মেল গাজী, ইরফান হোসেন, জিহাদ, মাসুদ, বাবুল ,জামান, সিয়াম, সহ আরো অনেকে।
প্রধান অতিথি ওসি মোঃ আরিফুর রহমান বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের সাথে সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি করাই হচ্ছে বিট পুলিশিংএর মূল লক্ষ্য। নারী ধর্ষণ, নারী নির্যাতন নিপীরনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ’র বিরুদ্ধে নারী পুুরুষ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন অপরাধীর ছাড় নেই, সে যেই হোক। দলের পরিচয় দিয়ে কেউ অপরাধ করলেও রক্ষা নেই। মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং কে না বলুন। যারা এসব অন্যায়ের শিকার হবেন আপনারা আমাকে সাথে সাথে জানাবেন। আমাদের কূইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌছে সেবা দিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com