মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীর রেইসকোর্স ও নোয়াপাড়ায় বিভিন্ন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান পাসপোট, জাল সিল রিসিটসহ ৭ জনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন মঙ্গলবার দুপুরে নগরীর রেইসকোর্স ও নোয়াপাড়ায় ৩/৪ টি কম্পিউটার দোকানে পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমান পাসপোর্টের ব্যক্তিগত স্লিপ, পাসপোর্ট, বিভিন্ন কাগজপত্র তৈরীর করার নকল সীলসহ ৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোঃ কানু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জিন্নাহ এর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ (২৩), কুমিল্লা নগরীর মনোহরপুর রাজেশ্বরী কালিবাড়ির গ্রামের সতীশ চন্দ্র এর ছেলে রতন চন্দ্র (৩৮), নগরীর শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেম এর ছেলে মোঃ গোলাম সারোয়ার (৩৬), কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে শাহাবুদ্দিন (৫০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বইশেরকোট গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩০) ও কুমিল্লা জেলার সদর উপজেলার অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেক এর ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)।
এসময়ে গ্রেফতারকৃত আসামীদের দখল থেকে মোট ১০৩ (একশত তিন) টি পাসপোর্ট, নগদ ৩ লক্ষ ৭৭ হাজার ৮শ টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ ও নকল সীলমোহর উদ্ধার করা হয়।
নোয়াপাড়ার একটি এজেন্ট ব্যাকিং এর শাখা, মা-মনি এন্টার প্রাইজ, রেইসকোর্সের জারা ডিজিটাল সেন্টার থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, পাসপোর্টের দালালদের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেছি। অতি সম্প্রতি পার্সপোট অফিসে দালালদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় আবারও অভিযান পরিচালনা করে ৭ দালালকে আটক করেছি। অভিযানে আমরা দেখতে পাই দালাল চক্রটি নিজেরাই পাসপোর্ট অফিসের মত করে সকল কাগজপত্র সীল , স্লিপ পাসপোর্ট নিয়ে একটি মিনি পাসপোর্ট অফিস তৈরী করে রেখেছে। পাসপোট তৈরীতে যেসকল কাগজ পত্র লাগে তারা সব তৈরী করে দিয়ে পাসপোর্ট করে দেয়। আটককৃতরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল।পাসপোর্ট দালালদের বিরুদ্ধে আমরা আরো অভিযান পরিচালনা করব। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মামলা হয়।
Leave a Reply