সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হৈবতপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ

হৈবতপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুই জন সদস্য (মেম্বর) ফের অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন। মঙ্গলবার জেলা  প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা এই লিখিত অভিযোগ করেন। এর আগে তিনজন ইউপি সদস্য চেয়ার‌ম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেছিলেন। বিষয়টি তদন্তাধীন আছে বলে জানা গেছে। 
হৈবতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ঈদ উপলক্ষে কর্মহীন সহায়তার (ভিজিএফ) ১২শ’৫০ পরিবারের মধ্যে ৪৫০ টাকা হিসাবে ৫ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা ও করোনা কালীন সরকারের বিশেষ ত্রান ৫শ’ টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ আসে। সাড়ে ১২শ’ পরিবারের মধ্যে চেয়ারম্যান সিরাজুল ইসলাম ৪শ’ পরিবারের টাকা আত্মসাত করেছেন। এছাড়া অতি দরিদ্রের জন্য ৪০ দিনের কর্মসূচি ২০২০-২১ অর্থ বছরে ৩২২ জন শ্রমিকের মধ্যে মাত্র ৩৭ জন শ্রমিক দিয়ে কাজ করিেেয়ছেন।  এর আগে গত ১৯ মে ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছিলেন। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে মেম্বরদের করা অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।  এই বিষয়ে হৈবতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিপক্ষের মেম্বররা তার বিরুদ্ধে যড়যন্ত্র করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com