শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাকাতি মামলায় ঠাকুরগাঁওয়ের কুখ্যাত রাজ্জাক চোর গ্রেফতার

ডাকাতি মামলায় ঠাকুরগাঁওয়ের কুখ্যাত রাজ্জাক চোর গ্রেফতার


জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। 
মঙ্গলবার তার নিজবাড়ী পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদিঘী সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজ্জাক ঐ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এদিকে রাজ্জাক গ্রেফতার হওয়ায় স্বস্তি-প্রকাশ করেছে ঠাকুরগাঁও জেলা বাসী। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের মৃত আকিম উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম একজন সার ও কীটনাষক ব্যবসায়ী। গত ১৯/০৩/২০২১ইং তারিখে গভীর রাতে দেশিও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ৮ লাখ ৭৫ হাজার  টাকাসহ মামামাল ডাকাতি করে নিয়ে যায়। এসময় সার ও কীটনাষক ব্যবসায়ী জাহিদুল ইসলাম ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী সঙ্গবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে বাড়ির পাশের ভূট্রা ক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে সার ও কীটনাষক ব্যবসায়ী জাহিদুল ইসলাম হরিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এই অভিযোগের সূত্র ধরে থানা পুলিশ তদন্তে জন্য ঘটনাস্থল যায়। ঘটনাস্থল থেকে পুলিশ সীমসহ একটি মোবাইল সেট উদ্ধার করে। ঐ মোবাইল ফোনের সূত্র ধরেই ঘটনার সহিত জড়িদের চি‎িহ্নত করা হয়। 
ধৃত আসামীকে আব্দুর রাজ্জাক ডাকাতির মূল হোতা বলে স্বীকার করেছেন এবং সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার তথ্য যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে এ ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে।  ধৃত আসামীকে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পূর্বের অনেক মামলা রয়েছে। গ্রেফতার করার জন্য তাকে বেশ কিছু দিন ধরে  খুঁজছিলাম। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকাল ৩টার দিকে তার বাড়ীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও আদালতে সোর্পদ্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com