সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বুড়িমারী দিয়ে ফিরেছেন ১৬ বাংলাদেশি

বুড়িমারী দিয়ে ফিরেছেন ১৬ বাংলাদেশি


শেখ রনদ সিমান্ত  | লালমনিরহাট জেলা প্রতিনিধি:


করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ব্লাক ফাঙ্গাস (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতে আটকে পড়া ১৬ বাংলাদেশি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তাদের সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৬ বাংলাদেশি দেশে এসেছেন। তাদেরকে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ভারতের বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে মঙ্গলবার বিকেলে ১৬ বাংলাদেশি ফিরেছেন। এর আগে গত ২৯ মে ১৭, ৩০ মে ১৮ এবং ৩১ মে ফিরছেন চারজন। এ নিয়ে গত ২৬ এপ্রিল থেকে ১ জনু পযর্ন্ত বুড়িমার দিয়ে মোট ৩৪২ বাংলাদেশি দেশে ফিরছেন। তাদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ।
পাটগ্রাম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা ১৬ বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসার পর সব প্রক্রিয়া শেষে ১৪ জনকে বিভিন্ন হোটেলে নেয়া হয়েছে। এদের মধ্যে দুজন অসুস্থ থাকায় লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হবে। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন তারা।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ভারত থেকে আসা ৯ জন করোনা পজিটিভ। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট বা ব্লাক ফাঙ্গাসে (ধরন) কি না তা নিশ্চিতের জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com