রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে জলাতঙ্ক নির্মূলে পোষা ও বেওয়ারিশ কুকুরকে টিকা দেয়া হবে

গৌরীপুরে জলাতঙ্ক নির্মূলে পোষা ও বেওয়ারিশ কুকুরকে টিকা দেয়া হবে


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

 
জলাতঙ্ক নিমূলের লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ব্যাপক হারে পোষা ও বেওয়ারিশ কুকুরকে টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে জাতীয় জলাতঙ্ক কর্মসূচীর আওতায় এ উপজেলায় ৪ জুন থেকে ৮ জুন পাঁচদিনব্যাপি এ টিকাদান কার্যক্রম চলবে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মঙ্গলবার (১ জুন) দুপুরে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ডাঃ হাসিবুল আসিফ, স্বাস্থ্য অধিদপ্তরের রাজধানীর মহাখালী রোগ নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার (এমডিভি) মোঃ সামির হোসেন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ডাঃ ফারাহ তাসনিম তন্নী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, গৌরীপুর প্রেসকাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com