সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারে ৫ জন অজ্ঞান

হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারে ৫ জন অজ্ঞান

মাহাবুব আলম , (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


 ঠাকুরগাঁওয়ের হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৫ জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। (১ জুন মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলা ২নং আমগাঁও ইউনিয়নের কামারপুকু গ্রামে। টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়েন যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রধান শিকক্ষ মোজ্জামেল হক (৭৫), স্ত্রী আয়েশা বেগম (৬৫), বউ মা রুনা লাইলা (৪০), বাড়ির কেয়ারটেকার সিরাজ উদ্দীন (৬০) ও কাজের বুয়া আরজিনা। 
গত  দুই মাসে একই ভাবে টিউবওয়েলের পানি পান করে উপজেলার অন্তত ৫টি পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এমন একাধিক ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষ। এই সব ঘটনার নেপথ্যে কারা এবং তাদের  উদ্দেশ্য  কি। এই অজ্ঞান পার্টি চক্রের সদস্যদের চিহ্নিত  করে পুলিশ প্রশাসন এখনো তাদের আটক করতে পারছে না। এ নিয়ে এলাকার অনেকের মুখে গুন্জন উঠেছে। 
স্থানীয় ও পারিবারিক লোকজন জানান, মঙ্গলবার সকালে যাদুরানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিকসহ বাড়ির সবাই নাস্তা খাওয়ার সময় টিউবওয়েলের পানি পান করে। সকাল ১১টার দিকে একে একে সবাই অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়ে। প্রধান শিকক্ষ এর বড় ছেলে বাড়িতে এসে দেখে অসময়ের সবাই ঘুমিয়ে রয়েছে। বিষয়টি সন্দেহ জনক হলে স্থানীয় ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার এসে পরীখা করে জানান অসুস্থ ব্যাক্তিদের  নেশাদ্রব্য জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানার ওসি আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন বিষয়টি শুনেছি। এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত থানা পুলিশ সিরিয়াসলি ভাবে অনুসন্ধান চালছে, এইঅজ্ঞান পাট্রির চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com