রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নড়াইলের লোহাগড়ায় ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার দুই

নড়াইলের লোহাগড়ায় ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার দুই

মো:হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলের লোহাগড়া থানাধীন পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ দুইজন কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ৩১ মে রাত সাড়ে ১১ ঘটিকার দিকে আব্দুর রহমান মল্লিক ও মো: কালাম শিকদার নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মল্লিক (৩২) উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়ার মো : আক্কাস মল্লিকের ছেলে ও আসামী মো: কালাম শিকদার (৪০) উপজেলার ইতনা পশ্চিমপাড়ার মৃত মোরাদ শিকদার এর ছেলে।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় লোহাগড়া থানাধীন পাচুড়িয়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১.আব্দুর রহমান মল্লিক এবং ২.মো: কালাম শিকদার নামে ওই দুই ব্যক্তি কে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী দুইজন কে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে ও আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com