সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন গ্রেফতার ২

ময়মনসিংহে অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন গ্রেফতার ২

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 গত ৩০ মে  দুপুরে কোতোয়ালী মডেল থানাধীন বাড়েরা নিযামনগর এলাকায় অনুমান ৪০ বছর বয়সের এক অজ্ঞাতনামা (পুরুষ) লাশ পাওয়া যায়।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান,২/৩ ঘন্টা পর লাশ সনাক্ত হলেও নেই কোন ক্লু, কে বা কারা কোন উদ্দেশ্যে, কিভাবে হত্যা করলো সে বিষয়ে কোন ক্লু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না কোন আলামত। টিম কোতোয়ালীর সামনে অন্ধকার রাস্তা কোন আলোর দিশা নেই, কিন্তু সহজে হেরে গেলে চলবে না। শুরু হলো শ্বাসরুদ্ধকর অভিযান, রাত পেরিয়ে ভোর, দুপুর গড়িয়ে যায় টিম কোতোয়ালীর ঘুম খাওয়া দাওয়া যেন হারাম। অবশেষে শ্বাসরুদ্ধকর অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই সফল টিম কোতোয়ালী। হত্যাকান্ডে জড়িত ০২ জন আসামীই গ্রেফতার এবং হত্যার ঘটনার রহস্য উদঘাটন। উদ্ধার চোরাইকৃত রিক্সার ব্যাটারী। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউদ্দিন এ অভিযানের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন,পুলিশ পরিদর্শক(তদন্ত) ফারুক, এসআই(নিঃ) মিনহাজ, এসআই(নিঃ) আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট সকলকে।তিনি আরো বলেন,সকলেই আমাকে সর্বোচ্চভাবে সহযোগীতা করার জন্যই একটি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) চাঁদমিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com