সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে পুলিশ ক্যাম্প উদ্বোধন

কিশোরগঞ্জে পুলিশ ক্যাম্প উদ্বোধন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অষ্টগ্রাম উপজেলায় পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ (৩১ মে) দুপুরে ক্যাম্পটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।হাওরের সারা বছর চলাচলের উপযোগী অলওয়েদার সড়কে (ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত) জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অস্থায়ীভাবে ক্যাম্পটি অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় স্থাপন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার এস.এম আজিজুল হক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টিসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পুলিশের এই ক্যাম্পটিতে পুলিশের একজন করে উপ-পরিদর্শকের নেতৃত্বে ১৬ জন পুলিশ সদস্য অলওয়েদার সড়কে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।একইদিনে ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত অলওয়েদার সড়কের মিঠামইন উপজেলার শান্তিপুর এলাকায় অবস্থিত ছিলনি সেতু সংলগ্ন আরেকটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com