সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা- বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা- বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


‘শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘অনলাইন শিক্ষা মানি না’, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’, ‘দাবী মোদের একটাই শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানব না’, ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ২য় দিনের মত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তারা। ৩১ মে সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে তারা নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশ্বস্ত করেছেন সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষার্থীদের মধ্যে এসে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজকে মিটিংয়ে আশা করছি পজিটিভ সিদ্ধান্ত আসবে। তোমরা আজকের মিটিং পর্যন্ত অপেক্ষা কর। যদি তোমরা আশাহত হও তাহলে তোমরা আন্দোলনে যাও। কিন্তু ঘোষণা আসা পর্যন্ত তোমরা ধৈর্য ধর। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমরাও স্বস্তিতে নেই। বরং ক্লাস পরীক্ষা নিতে পারলে আমাদের ভালো লাগবে। তোমরা অপেক্ষা করো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com