সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ৬ প্রতারক জেল হাজতে

কুমিল্লায় ৬ প্রতারক জেল হাজতে


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় নগরীর টমছমব্রীজ এলাকা থেকে এক রঙ মিস্ত্রিকে অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগরীর একটি বাসায় নিয়ে যান নারী অপহরণকারী। পরে ওই রং মিস্ত্রির স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ।
৩১ মে রবিবার দুপুরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ আদালতের মাধ্যমে ৬ প্রতারককে জেল হাজতে প্রেরন করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া, নগরীর দক্ষিণ চর্থার কনু মিয়ার ছেলে মাহবুবু মিয়া, কোতয়ালি থানার ঝাকুনিপাড়ার মোস্তফার ছেলে রাসেল, একই থানার সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু, নূরপুরের সুমনের স্ত্রী সেলিনা ও নবগ্রামের সুমনের স্ত্রী জ্যোৎস্না বেগম।
জানা যায়, চৌদ্দগ্রামের রং মিস্ত্রি ইয়াছিন ৩০ মে রোববার সকালে কুমিল্লা শহরে আসেন। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা নারী প্রতারককে দিয়ে কোতয়ালী থানার টমছমব্রীজ এলাকায় বিএ মজুমদার সড়কের ইকবাল ভিলায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। তারা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস জানান, বিষয়টি জেনে পুলিশ সুপার ফারুক আহমেদ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। আমরা এ নিয়ে অভিযানে নেমে ছয়জনকে রবিবার সন্ধায় আটক করি। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। আদালতের মাধ্যমে ৬ প্রতারককে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com