মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৩ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
২৮ লাখ টাকা ব্যায়ে জনতা বাজার- শিবের বাজার পাকা সড়ক হতে মাঝিগাছা নজরুল মাষ্টারের বাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ , ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে ভূবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ১৭ লাখ টাকা ব্যায়ে বাউন্ডারি ওয়াল এর নির্মাণ কাজ, ১১ লাখ টাকা ব্যায়ে কাটানিসার রেল লাইন হতে হাজী ফজর আলী বাড়ি সড়কের আরসিসি দ্বারা উন্নয়ন ৩০ মে রবিবার বিকাল ৫ টায় শুভ উদ্বোধন করা হয়।
৩ টি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন মজুমদার, আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান হাসু। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী এরশাদ হোসেন, প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহম্মেদ ,ধর্ম বিষয়ক সম্পাদক মনজিল আহম্মেদসহ অন্যান্যরা।
Leave a Reply