সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ইজারাদারকে হাটের খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ

বোয়ালমারীতে ইজারাদারকে হাটের খাজনা আদায়ে বাধা দেয়ার অভিযোগ


ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে হাটের খাজনা আদায় করতে পারছেন না ইজারাদার। এ ব্যাপারে গত রোববার (৩০ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ইজারাদার।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাটের দরপত্র দাখিল করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের সলেমান মোল্যার ছেলে মো. আকরাম হোসেন। গত ২১ মে ওই হাটে ইজারাদারের লোকেরা খাজনা আদায় করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, মো. মাহিদুল হক, মশিউল আলম বাবু, রন্টু মোল্যা, সোবাহান মোল্যা, বিষু মোল্যাসহ ২০/২৫ জন খাজনা আদায়ে বাধা প্রদান করেন। এরপর গত ২৮ মে পুনরায় খাজনা আদায় করতে গেলে স্থানীয় ১০/১২ জন লোক খাজনা আদায়কারীদের একটি গোডাউনে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে পরে ছেড়ে দেয়। এ ঘটনায় ইজারাদার আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৩০ মে আবেদন করেছেন। এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা জানান,খাজনা আদায়ে বাধা দেয়ার বিষয়ে আমার জানা নেই। আমি এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই।এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এই হাট থেকে এর আগে খাজনা আদায় করা হতো না। নতুন করে খাজনা আদায় করায় একটু সমস্যা হচ্ছে। মঙ্গলবার উভয়পক্ষকে ডেকেছি। খাজনা আদায়ে কেন বাধা প্রদান করা হচ্ছে তা জানতে চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com