সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বির ছেলে পিএইচডি ডিগ্রি অর্জন করায় গণসংবর্ধনা প্রদান

ত্রিশালে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বির ছেলে পিএইচডি ডিগ্রি অর্জন করায় গণসংবর্ধনা প্রদান

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালের কৃতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বীর সুযোগ্য সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফরিদুল আলম চীনের বেইজিং ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি লাভ করায় তাকে গণসংবর্ধনা দিয়েছে তার জন্মস্থান উপজেলার কাঁঠাল ইউনিয়নের সর্বস্তরের জনতা।৩০শে মে রবিবার রাতে স্থানীয় কালির বাজার নওহেলাল ক্লাবের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। নওহেলাল ক্লাব ও কালির বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও রাশেদুল ইসলাম ছোট্রর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রফেসর ড. ফরিদুল আলমের আগামীর সফলতা প্রত্যাশা করে বক্তব্য রাখেন-কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল,কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম শাহজাহান মাষ্টার,যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,কালির বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে-বলেন এটি শুধু ফরিদুল আলম বা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  অর্জন নয়,এটি কাঁঠাল ইউনিয়নের নলচিড়া গ্রামের অর্জন নয়,গোটা বাংলাদেশের অর্জন এটি। তারা বলেন-শিক্ষকতার পাশাপাশি দক্ষতা ও কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করা নিঃসন্দেহে তাঁর যোগ্যতারই প্রমাণ।তাঁর যোগ্যতা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি  কামনা করেন বক্তারা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ড. ফরিদুল আলমের পিএইচডি অর্জনের জন্য ভূয়সী প্রশংসা করে তাকে অভিনন্দন জানান। সেই সাথে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এবং একই সাথে সবাই তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।ড. মোহাম্মদ ফরিদুল আলম ময়মনসিংহের জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক  বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (প্রথম শ্রেণি ) সম্পন্ন করে জাইকার বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি জাপান-সকুবা বিশ্ববিদ্যালয়ে গমন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com