সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নালিতাবাড়ীতে বাদশা-লেবু পরিষদের উদ্যোগে কর্মী সভাবেশ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে বাদশা-লেবু পরিষদের উদ্যোগে কর্মী সভাবেশ অনুষ্ঠিত


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


শেরপুরের নালিতাবাড়ীতে ‘বাদশা-লেবু পরিষদ,নালিতাবাড়ীর ভবিষ্যত’ এ শ্লোগানে সামনে নিয়ে আজ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০মে) বিকেলে আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে শহরের গড়কান্দা এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আনছার আলী, মোক্তারুজ্জামান মুক্তার, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, একসময় নালিতাবাড়ী উপজেলার আওয়ামী রাজনীতির দুই নক্ষত্র ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও আজ নালিতাবাড়ীর ভাগ্য উন্নয়নে ও রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনীতির এই অসময়ে আজ এই দুই নেতার ঐক্যবদ্ধের মধ্যদিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যাতে কোন নব্য আওয়ামী লীগ, সন্ত্রাসী ও মাদকসেবী দলে না থাকতে পারে সেই চেষ্টা আমরা করবো। জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবো। কর্মী সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমর্থিত বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে অংশ নেন। সমাবেশ শুরুর আগে করোনা মোকাবেলায় সুরক্ষা হিসেবে নেতাকর্মীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com