আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় কোরআনখানি,আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তারাকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ- সভাপতি মাসুদ ও নাদিম সারোয়ার টিটু,বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহবায়ক হজরত আহমেদ শাকিব,সদস্য সচিব আমিনুল ইসলাম রোমান,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম, মুস্তাফিজুর রহমান মোস্তফা, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, এইচ.এম জুয়েল, মামুন,সেচ্ছাসেবকদল নেতা জহিরুল হক প্রমূখ।
Leave a Reply