ডিমলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজারের পাঁচটি দোকার ঘর, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার (৩০ মে) বেলা ১১ টার দিকে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজারের আফছার আলীর চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এ সময় চায়ের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটে।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান, ময়নুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়।
তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে ডিমলা ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply