মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু(চিতলমারীপ্রতিনিধি,বাগেরহাট):
চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে রোববার ইউনিয়ন পরিষদ সেমিনার হলে ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়াল ঝর্ণার সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল এবং সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মণ্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাংবাদিক কপিল ঘোষ এবং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউপি সচিব বিপ্লব কুমার দাস ২০২১-২২ অর্থ বছরে ১ কোটি ১৭ লক্ষ তিন হাজার ৭০৩ টাকার বাজেট উপস্থাপন করেন।
Leave a Reply