সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল পৌরসভার হ্যাটট্রিক মেয়র কে আওয়ামীলীগের সভাপতির আসনে দেখতে চাই ত্রিশাল বাসী

ত্রিশাল পৌরসভার হ্যাটট্রিক মেয়র কে আওয়ামীলীগের সভাপতির আসনে দেখতে চাই ত্রিশাল বাসী

 ময়মনসিংহ প্রতিনিধি:

 ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলায় দীর্ঘ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আহবায়ক কমিটি।পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃর্ণমূল নেতাদের মাঝে হতাশা রয়েছে। দীর্ঘদিন ধরে নেতৃত্বের প্রতিযোগিতা না থাকায় দেখা দিয়েছে সাংগঠনিক স্থবিরতা।নিয়মিত কমিটির মাধ্যমে শক্তিশালী  সংগঠকের হাতে ত্রিশাল আওয়ামীলীগের নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীগণ। ত্রিশালের এক সময়ের জনপ্রিয়  ছাত্রনেতা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ ত্রিশাল উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে ত্রিশাল পৌরসভা থেকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। তাঁর রাজনৈতিক জীবনে সারা উপজেলা ব্যাপী শৃঙ্খলা ও আদর্শবান একটা বিশাল কর্মীবাহিনী তৈরী করে রেখেছেন তিনি। যারা সামাজিক ভাবে সবার কাছে গ্রহনযোগ্য। ৩৬ বছরের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরিতে  ব্যস্ত সময় পার করছেন একসময়ের জনপ্রিয় যুব নেতা এবিএম আনিসুজ্জামান।পিতা বীরমুক্তিযোদ্ধা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের সুযোগ্য  উত্তরসুরী হিসেবে মানব সেবাকেই জীবনের পাথেয় হিসেবে বেছে নিয়েছেন।১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ত্রিশাল উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেয়র আনিছ। ত্রিশাল আওয়ামীলীগ তথা অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালনে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর পরিবারের। তাঁর আপন চাচা আবুল কালাম ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।রাজনীতি করতে গিয়ে তিনি উপাধি পেয়েছেন গুরু কালাম হিসেবে।বার্ধক্যে উপনীত হয়ে এ নেতার জীবনের শেষ চাওয়া বঙ্গবন্ধু পরিবারের একনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর পরিবারের এ কৃতি সন্তান কে যেন আওয়ামী লীগের মূল নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়।ত্রিশাল উপজেলা কৃষক লীগ,শ্রমিক লীগ, মহিলা লীগের মূল নেতৃত্বও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিন তিনবারের নির্বাচিত মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ কে চায়। তাঁর এক ছোট ভাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতৃত্ব দিয়েছন,আরেক ভাই উপজেলা ছাত্রলীগ ও নজরুল কলেজ ছাত্র সংসদের দায়িত্ব পালন করেছেন,আরেক ভাই উপজেলা ছাত্রলীগের  যুগ্ম- আহবায়কের দায়িত্ব পালন করেছেন।ত্রিশাল আওয়ামীলীগের সবচেয়ে খারাপ সময় গুলো এই পরিবার নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগকে সু-সংগঠিত করে রেখেছেন।আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকে নেতাকর্মীদের মন জয় করেছেন বিদায় সর্বস্তরের নেতাকর্মীগণ আগামী দিনে মেয়র আনিছকে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com