মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন


কুবি প্রতিনিধিঃ


শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করে। 
রবিবার (৩০ মে) সকাল ১১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’, ‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’-এসব স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই আমাদের দাবি অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।’
প্রসঙ্গত, দফায় দফায় বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সর্বশেষ ব্রিফিং অনুযায়ী আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com