শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে কৃষক নির্যাতনে দুই সন্ত্রাসী গ্রেফতার

বেনাপোলে কৃষক নির্যাতনে দুই সন্ত্রাসী গ্রেফতার

শার্শা প্রতিনিধি:

যশোরের বেনাপোলে আব্দুল মজিদ(৬৫) নামে এক কৃষককে শারিরীক নির্যাতনে জখমের অভিযোগে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(৩০ মে) দুপুর ১ টায় অভিযুক্ত সন্ত্রাসীর বাড়ি থেকে কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া সন্ত্রাসী বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে জুলেয় ইসলাম।
আহত  কৃষক বেনাপোলের পুটখালী ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে।
এলাকাবাসী  জানায়, গ্রেফতার হওয়া বাবা,ছেলে অনেকটা সন্ত্রাসী প্রকৃতির।  অন্যায় ও জোর জলুমের অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুদিন আগে ধমকা ঝড়ে নির্যাতিত আব্দুল মজিদের জমিতে জাহিদুলের একটি গাছ হেলে পড়ে। এতে চাষাবাদে সমস্যা হলে আব্দুল মজিদ গাছের মালিককে  গাছটি সরিয়ে নিতে একাধিক বার অনুরোধ করেন। কিন্তু তারা গাছ না সরানোয় বাধ্য হয়ে আব্দুল মজিদ গাছের ডাল ছেটে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহিদুল ও তার ছেলে আব্দুল মজিদকে দড়ি দিয়ে বেধেঁ মাঠ থেকে বাড়িতে এনে শারিরীক নির্যাতনে রক্তাত্ব করে আটকে রাখে । খবর পেয়ে আব্দুল মজিদের  পরিবার পুলিশে খবর দিলে পুলিশ  গুরুতর আহত অবস্থায়  কৃষককে উদ্ধার ও অভিযুক্ত বাবা,ছেলেকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম রফিক গ্রেফতাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। আহত কৃষকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com