রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ 

৩০ মে ২০২১
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার, খাল খনন কর্মসূচির প্রবর্তক, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রবিবার ৩০ মে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
অন্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বস্ত্র ও খাবার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। 
অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি সদ্য কারামুক্ত কারা নির্যাতিত নেতা আলহাজ্ব রবিউল আলম বুলেট।

দিনব্যাপী সকল কর্মসূচিতে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আলহাজ্ব আব্দুল মতিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ভিপি এনামুল হক, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল হক, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ মাস্টার, হাতুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী সোবহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া, ১ নং সদস্য আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা হানিফ মন্ডল প্রমুখ। 
সকল কর্মসূচির সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির এক নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফুর মাস্টার, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাকিন হোসেন, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, সাইদুর রহমান, সদস্য চঞ্চল রহমান, খায়রুল ইসলাম, সোহাগ হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর মাস্টার, ছাত্রনেতা কামরুজ্জামান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে গরিব  পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র নেতাকর্মীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
 সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি  কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড বায়তুন নূর জামে মসজিদের সহকারি পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com