বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ 

২৯ মে ২০২১
 নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা শেখ মজিবর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ (বালক)- ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার ২৯মে সকাল ১০ টায় স্হানীয় ডাকবাংলা মাঠে ইউনিয়ন ভিত্তিক আনুষ্ঠানিক এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 
মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজানুর রহমান মিলন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবিদ হোসেন সরকার, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিয়া, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মণ্ডল প্রমুখ। 
 টুর্নামেন্টের সার্বিক বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সালাউদ্দিন সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন প্রমুখ।
উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মহাদেবপুর সদর ইউনিয়ন ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ভাবে শেষ হয়। শেষে ট্রাইবেকারে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com