শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘর নির্মান!

পটুয়াখালী আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘর নির্মান!

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক বসত ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ সূত্রে জানাযায়, সদর পৌরসভাধীন সেন্টার পাড়ার স্বর্গীয় খোকন চ্যাটার্জীর ছেলে বিশ্বজিৎ চ্যাটার্জী একই স্থানের বাসিন্দা শুভাশীষ মুখার্জীর ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে বসত ঘর নির্মান করিতেছে। এবিষয়ে ভুক্তভোগী শুভাশীষ মুখার্জী বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিপটুয়াখালী মৌজার জেএল নং ৩৮ এর ১৯২৮ নং খতিয়ানের ৬৮০০/৬৮০১ দাগের ২৪৭৫ সহশ্রাংশ জমির ভোগদখল নিয়ে ভূমিদস্যু বিশ্বজিৎ চ্যাটার্জী সাথে দির্ঘদিন ধরে দেওয়ানী মামলা চলমান রয়েছে। যার মোকদ্দমা নং ৬৫/১৯ ইং। চলমান মামলার ধারাবাহিকতায় বিজ্ঞ আদালত গত (২৬’মে) ১৯ ইং তারিখ একটি নিষেধাজ্ঞাজারি করেছিলে যা আজও বিদ্যমান। তিনি আরও বলেন, বিরোধীয় সম্পত্তির উপর আদালতের করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত (২৫’মে) ২১ ইং তারিখ বেলা ১১ ঘটিকায়  বিশ্বজিৎ চ্যাটার্জী ও তার পেটোয়া বাহিনী নিয়ে বসতি নির্মান করতে আসলে আমি তাতে বাধা প্রধান করিলে আমাকে খুন জখমের ভয় দেখায়। আমি নিরুপায় হয়ে গত (২৮’মে) ২১ ইং তারিখ পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ করি। যার ডাইরি নং ১২৮৮।থানাপুলিশ আমার অভিযোগের ভিত্তিতে ভূমিদস্যু বিশ্বজিৎ চ্যাটার্জীকে বসত ঘর নির্মানে বাঁধা দিলেও অদৃশ্য কারনে থেমে যায়। এব্যাপারে সদর থানা-পুলিশের অফিসার ইনচার্জ আক্তার মোর্শের কাছে জানতে চাইলে তিনি ভোরের চেতনাকে জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘর নির্মান করা বেআইনি এবং সার্বিক বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের কথা বলেন। সরেজমিন অনুসন্ধানে শুভাশীষ মুখার্জীর করা থানায় লিখিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। নিষেধাজ্ঞা অমান্যকারি বিশ্বজিৎ চ্যাটার্জীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই বলে আস্থে করে ঘটনাস্থল ত্যাক করেন। ভুক্তভোগী শুভাশীষ মুখার্জীর বলেন আমার জীবনের কোন নিরাপত্তা নেই। যারা আদালত ও থানা পুলিশ মানে না তারা যে কোন মুহূর্তে আমার বড় ধরনে ক্ষতি সাধন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com