শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির আক্রমনে আদিবাসী যুবক নিহত

হালুয়াঘাটে ভারতীয় বন্য হাতির আক্রমনে আদিবাসী যুবক নিহত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন সংলগ্ন নালিতাবাড়ী উপজেলার পানিহাতা নামক স্থানে ভারতীয় বন্য হাতির আক্রমনে অপূর্ব চাম্বুগং (৪২) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। নিহত অপূর্ব চাম্বুগং হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামের সুখেন ঘাগ্রার পুত্র।২৭ মে বৃহস্পতিবার রাতে পানিহাতা নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ভারতীয় বন্য হাতির দল পানিহাতাসহ হালুয়াঘাট ও নালিতাবাড়ির কিছু এলাকায় তান্ডব চালিয়ে স্থানীয় এলাকাবাসীর কাঁঠাল খেয়ে সাবার করে। মশাল,টর্চলাইট ও পটকা ফুটিয়ে বন্য হাতির দলকে তাড়ানোর চেষ্টা করলে দলছুট একটি হাতির আক্রমনে অপূর্ব চাম্বুগং হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হন। পরে স্থানীয়রা নিহত যুবকের লাশ উদ্ধার করেন।নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ বছির আহম্মেদ জানান,বন্য হাতির আক্রমনে অপূর্ব চাম্বুগং নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন অপূর্ব চাম্বুগংয়ের লাশ সৎকারের জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আরও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উল্লেখ্য যে, গত ২১মে ২৫/৩০ টি ভারতীয় বন্য  হাতি নোম্যান্সল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com