বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

কুবির জন্মদিন আজ


কুবি প্রতিনিধিঃ

লালমাই পাহাড়ের পাদদেশে ময়নামতির কোল ঘেঁষে  অবস্থিত দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়টি দেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজ ১৫ বছর পেরিয়ে ১৬ তে পা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই মৌজার সালমানপুর গ্রামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান।
প্রথমদিকে, ২০০৭ সালের ২৮ মে প্রথম ব্যাচে ৭টি বিভাগে ৩০০ শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ১৯টি বিভাগে ৭০৫৫ জন শিক্ষার্থী ও ২৫২ জন শিক্ষক, ৯৪ জন কর্মকর্তা, ১৭৯ জন কর্মচারী রয়েছে।
শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫টি নীল বাস ও ভাড়ায় চালিত বিআরটিসি বাস রয়েছে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্যে রয়েছে বাস, মিনিবাস ও মাইক্রোবাস।
বিশ্ববিদ্যালয়টির মোট ৪ টি আবাসিক হল রয়েছে।যার মধ্যে ৩ টি ছাত্র হল এবং ১ টি ছাত্রীদের জন্য। আরও একটি ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। শিক্ষকদের জন্য আছে ১ টি ডরমেটরি। এছাড়া শিক্ষকদের জন্য আরেকটি ডরমেটরি নির্মানাধীন রয়েছে।
এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ৭ জন উপাচার্য পেয়েছে। তারা হলেন প্রফেসর ড. গোলাম মাওলা, গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী (ভারপ্রাপ্ত), ড. এ এইচ এম জেহাদুল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড.মোঃ আমির হোসেন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আলী আশরাফ এবং ২০১৮ সাল থেকে উপাচার্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বলেন, আজকের এ দিনটি কুবি পরিবারের সকলের জন্য একটি বিশেষ দিন। সকলকে শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতির কারনে এর আগের বছরও সেরকম কোন আয়োজন করা যায়নি। এবার ৩০ মে পর্যন্ত সরকারের কঠোর লকডাউন। তাই আমরা ৩১ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা সহ অন্যান্য আয়োজন করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি ৫০ একর জায়গা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় আরো ২০০ একর (প্রায়) জায়গা যোগ হতে যাচ্ছে। এ উন্নয়ন প্রকল্পের মোট বাজেট ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকা।
গত সোমবার (২৪ মে) ১৯৮.৮৯০০ একর জমি ক্রয় করার জন্য কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ৪ শত ৭১ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৫৬ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com