মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকা ও সদর দক্ষিন উপজেলার
পদুয়ার বাজার মহাসড়ক এলাকা থেকে৫৩ কেজি গাঁজা ও ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহপাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, ২৮ মে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটিদলকুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকা ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার মহাসড়ক এলাকাবিশেষঅভিযান পরিচালনা করে। অভিযানেআমতলী মহাসড়ক এলাকা থেকে ৫৩ কেজি গাঁজা ও ৩ হাজার ৮৭৫পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার সদর উপজেলার নানীপুর গ্রামের মৃত আক্তার হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ হোসেন (২৮), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চরানল গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ ফাইম (২২) ও চাঁদপুর জেলার সদর উপজেলার নানীপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ হোসেন এর স্ত্রী জেসমিন (২৬)। অপর দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ দুইজকে আটক করা হয়।আটককৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদি থানার বাহাদুরপুর গ্রামের মোঃ সুলতান এর ছেলে মোঃ রবিন (৩৫) ও শরিয়তপুর জেলার নুরিয়া থানার মৌসুরা গ্রামের কামাল শেখ এর ছেলে মিরাজ (২০)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরতালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়।। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply