শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা জেলা পুলিশের অভিযানে ৯ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কুমিল্লা জেলা পুলিশের অভিযানে ৯ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া মাদক বহনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। গেল ২৪ ঘন্টায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, গেল ২৪ ঘন্টায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আবুল হোসেন, মোঃ হামিদুর রহমান, গ্রেফতারী পরোয়ানার আসামী মোসাঃ হাসিনা ,মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামী সজিব, মোবাইল কোর্ট মামলা নং- ১৫৭/১৮, গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ রুবেল কোতয়ালী মডেল থানার মামলা নং-৯২ গ্রেফতার করে পুলিশ। এএসআই অলি উল্লাহ, আমজাদ হোসেন, এসআই তানজির হোসেন , এসআই মিঠুন সরকার এ অভিযানগুলো পরিচালনা করেন। আসামীদের পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লোকমান হোসেন (৩৯) ও মোঃ মেহেদী হাসান (২০) নামে ২ ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেফতার করে। লোকমান হোসেন ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৫/২০২১ইং ধারা-৪৫৪/৩৮০ দঃ বিঃ মামলার আসামী ও মোঃ মেহেদী হাসান ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-৩৩, তারিখ-৩০/০৪/২০২১ইং, ধারা-৪৬১/৩৮০/৪১১ দঃ বিঃ মামলার আসামী। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাছাড়া ২ কেজি গাজাসহ মোঃ সুমন মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। বরুড়া থানার আদিনামুড়া এলাকা থেকে নোয়াব মিয়া (৩৩) ও জাকির হোসেন (২৮) নামে ২ ব্যাক্তিকে আটক করে বরুড়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ৪৫০ পিস ইয়াবা বহনের অভিযোগ করা হয়েছে। বাঙ্গরা থানা পুলিশ ১ বছরের সাজা প্রাপ্ত আসামী সোহাগ হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিআর ১১০/১৭ সংক্রান্ত এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী । তাকে পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদিকে সদও দক্ষিন থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামী আঃ সাত্তার ওরফে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে। মাদক সেবনের অভিযোগে মাহফুজুল ইসলাম মজুমদার নামের যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com