মোঃ মিজানুর রহমান নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) ঘুর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পানিবন্ধী এলাকা পরিদর্শন ও পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি সন্ধ্যান নদীর তীরবর্তী রাজবাড়ী আবাসন এলাকায় গিয়ে আবাসনের বাসিন্দাদের খোজ খবর নেন। তিনি স্বরূপকাঠি সদর ইউনিয়ন, সুটিয়াকাঠি, সোহাগদল, সারেংকাঠি, গুয়ারেখা ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল পরিদর্শন করেন। এসময় স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান আল আমিন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন অসীম, সারেংকাঠি ইউপি চেয়ারম্যান মো. সায়েম,গুয়ারেখা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব সিকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply