শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ১

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ১

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আহত হয়েছেন আরও একজন।২৮ মে শুক্রবার সকালে নান্দাইল চৌরাস্তার ও আঠারোবাড়ি চৌরাস্তা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,যাত্রী নিয়ে একটি ইজিবাইক আঠারোবাড়ির দিকে যাচ্ছিল,অপরদিকে একটি মাইক্রোবাস নান্দাইল চৌরাস্তার দিকে আসছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি কে চাপা দিলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়।ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম আঃ খালেক (৬০)। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন (৪৫)নামে  আরও একজনকে মৃত ঘোষণা করে। নিহত শাহাবুদ্দিন উপজেলার বাঁশ হাটি গ্রামের বাবর আলীর পুত্র।এছাড়া একই উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের পুত্র মজিবুর রহমান (৩৫) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন,মাইক্রোবাসটিকে জনতা আটক করেছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com