শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে সাবেক এমপি ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সাবেক এমপি ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা শামসুল হক এমপি’র স্মরণ সভা অনুষ্ঠিত। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক,বাহাত্তরের সংবিধান প্রনয়ণকারী গণ-পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা শামসুল হক এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৭ মে ২০২১ ইং তারিখ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর সভাপতি জননেতা এহতেশামুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু।তিনি মরহুম জননেতা শামসুল হক এমপি’র বর্নাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন। তিনি বলেন বাংলার গণ মানুষের নেত্রী, বাংলা ও বাঙালির আশা আকাঙ্খার প্রতীক, স্বপ্ন বাস্তবায়নের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে! তারা দিনরাত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে! তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাদের ষড়যন্ত্র মূলক মিথ্যা গুজব সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দিতে সকল নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন মরহুম শামসুল হক এর সুযোগ্য সন্তান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ,ফাহমী গোলন্দাজ বাবেল,মনিরা সুলতানা মনি,জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু ও মহানগর আওয়ামী লীগ এর সহ- সভাপতি গোলাম ফেরদৌস ঝিলু প্রমূখ।এসময় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com