শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় বৃদ্ধা নারীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ!ধর্ষক আটক

বরগুনায় বৃদ্ধা নারীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ!ধর্ষক আটক

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে রাতের অধারে স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধা নারীকে দেশিও অস্ত্রের মুখে বজলু হাওলাদার(৪০) নামের এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয় ধর্ষককে।

বৃহস্পতিবার(২৭মে) সকাল ১০টার দিকে স্থানীয়রা ধর্ষক বজলুকে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে রাত ১টার দিকে উপজেলার মেনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকার স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধা নারী বাড়িতে বসবাস করে আসছিল। প্রায় তিন মাস যাবৎ একই এলাকার সেকান্দার হাওলাদারের পুত্র বজলু হাওলাদার(৪০) ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যাক্ত করে আসছিলো। আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ঐ বৃদ্ধা নারী মানসম্মানের ভয়ে কাউকে বলেনি। পরে আজ বৃহস্পতিবার  রাত ১টার দিকে ধর্ষক বজলু হাওলাদার ফের ওই নারীর ঘরে দরজা ভেঙে ঘড়ে ঢুকে দেশিও অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করে এসময় তার ডাক চিৎকারে পাশের ঘরের লোকজন ও  স্থানীয়রা ধর্ষক বজলুকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনা স্থান থেকে পুলিশ তাকে থানায় নিয়ে ্আসেন। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে ধর্ষন মামলার প্রস্তুতি চলছে। 

এদিকে বজলুর বিরুদ্ধে এলাকার মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে স্কুল ছাত্রী থেকে গৃহবধূ কেউ তার লালসার শিকার থেকে রক্ষা পায়নি। এছাড়াও তার পরকিয়াসহ বিভিন্ন অপকর্মেও জন্য গত বছর ওর বউ বিষপানে মারাগেছে বলে অভিযোগ স্থানীয়দের।

তালতলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন,ধর্ষণের অভিযোগে বজলুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com