শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড

ত্রিশালে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। কর ফাঁকি নকল ব্যান্ডরোল যুক্ত জনি বিড়ি, মিষ্টি বিড়ি, মোহিনী বিড়ি, জনতা বিড়ি, আলেক বিড়ি, মিঠু বিড়ি বিক্রির দায়ে ১৫ জন পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে ১৫টি মামলায় ভিন্ন অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডের সকল অর্থ নগদ আদায় করা হয়।জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।জানাযায়,একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রাঘামারা বাজার, বালির বাজার, গরিবের বাজার, বালিপাড়া রেলষ্টেশন বাজার, বালিপাড়া বাজার, শেখ বাজার, চকরামপুর বাজার, কালির বাজার, ভাবখালী বাজার থেকে ২ লাখ ৩৫ হাজার জাল ব্যান্ডরোল সম্বলিত বড়ি জব্দ করা হয়। সেখানে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিড়িতে নিজেদের মতো করে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা যুক্ত করে সেই বিড়ি বাজারজাত করা হত।এ সময় সহকারী কমিশনার দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান, উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। জব্দকৃত নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সহকারী কমিশনার দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহ্ববান জানান।সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com