শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে গণর্ধষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নড়াইলে গণর্ধষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:


নড়াইলের লোহাগড়ায় এক কিশোরীকে গণর্ধষণের অভিযোগ বিপ্লব শরীফ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
ওই কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায় রেজাউল মেয়েটিকে এনে ৯ মে থেকে ১২ মে পর্যন্ত আটকে রেখে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করেন। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামে এক বাড়িতে ১৮ মে পর্যন্ত আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় কিশোরী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া বিপ্লব শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com