রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক ও মোটর সাইকেল জব্দ

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক ও মোটর সাইকেল জব্দ


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দাউদকান্দি টোল প্লাজা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। এসময় একটি মটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত মটরসাইকেলের চালক ঠাকুরগাও জেলার মোড়লহাট থানার ঝিকরা ধলুয়া এলাকার সামছুল হকের ছেলে মোঃ দুলাল হোসেন (২৮) ও আরোহী একই এলাকার আমির আলীর ছেলে হুমায়ূন কবির।
পুলিশ জানায়, ২৭ মে রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক পরিমল দাস নেতৃত্বে টোল প্লাজা থেকে দুলাল হোসেন ও হুমায়ুন কবির কে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরিমল দাস বাদী হয়ে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com