শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনে চার হরিণের মৃত্যু,দুইটি জীবিত উদ্ধার

ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনে চার হরিণের মৃত্যু,দুইটি জীবিত উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি:

ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনের চারটি হরিণের মৃত্যু ও বন বিভাগের অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা দুইটি জীবিত হরিণ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, ঘুর্ণিঝড় ইয়াসে সুন্দরবনে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চারটি চিত্রল হরিণের মৃত্যু হয়েছে। এরমধ্যে বুধবার দুপুরে দুবলা থেকে একটি, কচিখালী থেকে একটি, শরণখোলা উপজেলা সদরের বলেশ্বর নদীর রাজেস্বর এলাকা থেকে একটি ও বৃহস্পতিবার সকালে চাল রায়েন্দা এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। মৃত হরিণগুলি সুন্দরবনে মাটি চাপা দেয়া হয়েছে। এ ছাড়া পানির ¯্রােতে ভেসে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার বেতমোড় ও গোলবুনিয়ার লোকালয়ে চলে যাওয়া দুইটি এবং জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তবে বনের মধ্যে আর কোন বণ্যপ্রানীর মৃত্যু হয়েছে কিনা তা খুজে দেখা হচ্ছে।অপরদিকে ঝড়ে বন বিভাগের দুইটি রেস্ট হাউস, দুইটি অফিস, একটি ব্যরাক, একটি ফুট ট্রেইল, ১০ টি জেটি, ১৫ টি রাস্তা, চারটি পুকুর, একটি জলযান ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ৩০ লাখ টাকার একটি রিপোর্ট দেয়া হয়েছে। তবে পরিস্থিতি সাভাবিক হলে বনের বিভিন্ন এলাকা ঘুরে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করা হবে বলে তিনি জানান। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রাথমিক ভাবে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব তৈরী করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সকল অফিসের আওতাধীন বনের গাছপালা ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য সকল বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com