বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টাঙ্গাইলে মাদকসহ তিন যুবক গ্রেফতার

টাঙ্গাইলে মাদকসহ তিন যুবক গ্রেফতার


টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনাবাড়ী ব্রিজের কাছে অভিযান চালিয়ে মাদক সহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)এর সদস্যরা।
বুধবার (২৬ মে) ভোরে ২০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো- নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আক্রামুজ্জামান খান তালুকদারের ছেলে মো. মাসুদ খান তালুকদার (৪০), একই উপজেলার ভাবনাপাড়া গ্রামের মো. গাজী মিয়ার ছেলে মো. জাকির মিয়া (৩০) এবং মো. চান মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান,আসামীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা বিক্রির ১১ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের নামে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com