শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে ইউএনও”র মোবাইল ফোনে ক্লোন করে মেয়রের কাছে টাকা দাবি

রাণীশংকৈলে ইউএনও”র মোবাইল ফোনে ক্লোন করে মেয়রের কাছে টাকা দাবি


 মাহাবুব আলম  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভের মোবাইল ফোন ক্লোন করে পৌর মেয়রের কাছে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। তবে এ ঘটনায় মেয়র প্রতারণার শিকার হয়নি। গত মঙ্গলবার ২৫ মে আনুমানিক ১২ টার সময় ইউএনও’র মোবাইল নাম্বার (০১৭০৮৩৬৮৬৬৬) থেকে পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের মোবাইলে (০১৭১৬৬২৮৩৯৭) ফোন করে টাকা দাবি করে। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও স্টিভ কবির নিজেই। এ ব্যাপারে ইউএনও পরদিন বুধবার ২৬ মে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।

এ বিষয়ে মেয়রের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল দুপুরে ইউএনও’র নাম্বার থেকে আমার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় আমি ঢাকায় আছি, কিছু টাকার প্রয়োজন। এরই মধ্যে ইউএন’র কন্ঠ বুঝতে পেরে আমি তাকে বলি আপনি কে বলছেন?  এ কথা শুনা মাত্র ফোনটি কেটে দেয়। সাথে সাথে ঐ নাম্বারে আবারও ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করি।’

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গতঃ  একইভাবে গত ১৯ মে রাণীশংকৈল ইউএনও স্টিভ করিরের নামে ভ’য়া পরিচয়ে রতন কুমার নামে এক বীর মুক্তিযোদ্ধার কাছে মুজিব বর্ষ উপলক্ষে সম্মানী ভাতা পাইয়ে দেয়ার নাম করে ৪২ হাজার ২০০ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com