শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজাপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু


মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুরে বন্যার পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থী মো. সিয়াম হোসেন উপজেলার পিংড়ি গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে ও আযীযিয়া নূরাণী কিন্ডারগার্টেন মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র।
সিয়ামের বাবা মো. ফারুক হাওলাদার জানায়, ব্যবসার কারনেই মেডিকেল মোড় এলাকায় ভাড়া বাসায় থাকি। বুধবার সকাল থেকেই পাশের কোলায় (মাঠ) সহপাঠীদের সাথে খেলা করছিল। দুপুর থেকে তাকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুজির এক পর্যয়ে কোলার মধ্যের পুকুরে ভাসা অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com