বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লার গাঁজাসহ দুইজন আটক, মোটর সাইকেল জব্দ

কুমিল্লার গাঁজাসহ দুইজন আটক, মোটর সাইকেল জব্দ

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ২৬ মে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় অভিযান পরিচালনা। অভিযানে মোটর সাইকেলে করে ১২ কেজি গাঁজা পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লার চৌদ্দগ্রামের কুমারডাঙ্গা গ্রামের মোঃ আলী নওয়াব এর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৬) এবং সদর দক্ষিনের মথুরাপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ শাহরিয়ার হোসেন জিসান (২২)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, কুমিল্লা সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com