শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুর উপজেলার সম্মানিত ভূমি মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এসিল্যান্ড জনাব সজল চন্দ্র শীল।

সদরপুর উপজেলার সম্মানিত ভূমি মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এসিল্যান্ড জনাব সজল চন্দ্র শীল।


শিশির খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধি:


সরকার ভূমি উন্নয়ন কর/ভূমির খাজনা (LDTax) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন, ২০২১ এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে।
ফলে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা বিদেশে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। 
উপজেলার সকল ইউনিয়নে মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম চলছে। এ প্রচেষ্টা সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
নিম্নলিখিত প্রমাণকসমূহ যথাঃ ১. খতিয়ানের কপি, ২. পূর্ববর্তী দাখিলার কপি, ৩. পাসপোর্ট সাইজের ছবি,৪. জাতীয় পরিচয়পত্র এবং৫. মোবাইল নাম্বার;
সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে আপনার ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
#অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এতদসংক্রান্ত কোন জিজ্ঞাসার জন্য আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com