আফ্রিদা জাহিন:
বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহু কাব্যগন্থ ও উপন্যাসের রচয়িতা জনাব হাবীবুল্লাহ সিরাজী। একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান বলেন, হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি কর্তৃক পরিচালিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। এছাড়াও তিনি রংপুর জেলার শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। এ বিষয়ে তিনি আমার সাথে কথাও বলেছিলেন। হয়তো কিছুদিনের মধ্যে তিনি রংপুর আসতেন। এ গুণী মানুষটির রংপুর আসা হলো না। দেশ হারালো এক মহান ব্যক্তিত্বকে। আমরা জনাব হাবীবুল্লাহ সিরাজীর আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply